সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় ৩ জন রিমান্ডে

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা

2026-09-30T18:37:52+00:00
2026-09-30T18:54:36+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় ৩ জন রিমান্ডে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৬:৫৪ পিএম
ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেফতার ৩ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেফতার ৩ জনক তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন। আসামিরা হলেন- মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।

ক্যান্টনমেন্ট থানা-পুলিশ তিন আসামিকে দুপুরের পর আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

গত শনিবার মধ্যরাতে নিউ গিনি প্রোপার্টিজের প্রকল্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনায় প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

মামলার এজাহার বলা হয়, পূর্ব শত্রুতার জেরে আসামিরা আগ্নেয়াস্ত্র, শটগান, রিভলবার, চাপাতি, রামদা, লাঠিসোটাসহ প্রকল্পে ঢুকে ৫০টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজ এবং নিরাপত্তা রক্ষীদের মারধর করে গুরুতর জখম করা হয়। এজাহারের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা প্রকল্পের মূল ফটক, কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা, রড, বাইক ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। হামলা ও লুটপাটের ঘটনায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া প্রকল্পের অফিস রুমের লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা, বিভিন্ন আকারের ২০০ ফুট তার, যার মূল্য ৫৫ লাখ টাকা, ২৩ টন রড ও ফ্ল্যাট মালিকের একটি ৪ লাখ টাকার স্কুটার চুরির অভিযোগ করা হয়েছে এজাহারে। এ হামলায় প্রতিষ্ঠানের আনুমানিক ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং হামলাকারীরা ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, প্রজেক্টে ৫ হাজার বর্গফুটের ফ্লোরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে দুটি টিভি, এসি ও মূল্যবান আসবাব ভাঙচুর করে ৯৫ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করা হয়।​


মামলার আসামিরা হলেন- শাহরিয়া মাহমুদ (৬০), মো. আবুল কাশেম (৫৩), মো. বাবুল হোসেন (৪৯), মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী (৬৭), মোহাম্মদ সাহিনুজ্জামান (৪৭), মো. মতিউর রহমান (৪৮), মজিবুর রহমান (৪৭), নুরুল ইসলাম (৫১), মিজানুর রহমান (৫৯), এমকে আজাদ (৫৪), মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)। এই ১৩ জনসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে মামলায় আসামি করা হয়েছে। 

তাদের মধ্যে বুধবার পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

তিন আসামির রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা পলাতক আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনার জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নিউ গিনি প্রপারটিজ  সালমান মুক্তাদির  স্টুডিওতে হামলা  রিমান্ড 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: