সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার, মব সহিংসতায় নিহত ২৩

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী

2026-09-30T21:56:21+00:00
2026-09-30T21:57:14+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার, মব সহিংসতায় নিহত ২৩
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৯:৫৭ পিএম
সংগৃহীত ছবি
সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং একজনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে এমএসএফ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সেপ্টেম্বর মাসে ‘মব’ সহিংসতার অন্তত ৬৫টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৩ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন। আগস্টের তুলনায় নিহতের সংখ্যা কমলেও মব সহিংসতার ধারাবাহিকতা উদ্বেগজনক বলে মনে করছে এমএসএফ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরে কারা হেফাজতে মৃত্যুর ঘটনা আগস্টের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। এ মাসে কারা হেফাজতে ২৪ জনের মৃত্যু হয়েছে, যেখানে আগস্টে এ সংখ্যা ছিল ৯। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এক নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে সংগঠনটি।

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৩৮৪ জন আহত এবং অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া অশনাক্ত হামলায় আরও সাতজন নিহত হওয়ার তথ্য দিয়েছে এমএসএফ।

সাংবাদিকদের ওপর শারীরিক হামলা কিছুটা কমলেও সেপ্টেম্বরে আইনি হয়রানি বেড়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এ মাসে ২৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার হয়েছেন এবং ৯ জন আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন। একই সময়ে ডিজিটাল/সাইবার আইনে মামলা ৩টি থেকে বেড়ে ৮টি এবং গ্রেপ্তারের সংখ্যা ৩ থেকে বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এসব ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরছে বলে মনে করছে এমএসএফ।

প্রতিবেদনে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে প্রতিমা ভাঙচুরের ঘটনা আগস্টের একটি থেকে বেড়ে সেপ্টেম্বরে ১০টিতে পৌঁছেছে।

এদিকে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাও বেড়েছে। এমএসএফের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে এ ধরনের নথিভুক্ত ঘটনা ৩২৭টি থেকে বেড়ে ৩৫৪টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ধর্ষণ ও হত্যার ঘটনা ৫ থেকে বেড়ে ১০টি, ধর্ষণচেষ্টা ২১ থেকে ৩৬টি, শারীরিক নির্যাতন ৪০ থেকে ৫২টি এবং অপহরণ ও নিখোঁজের ঘটনা ১৪ থেকে বেড়ে ২৭টিতে দাঁড়িয়েছে।


সময়ের আলো/কেআই
  বিষয়:   সেপ্টেম্বর  অজ্ঞাতপরিচয়  লাশ উদ্ধার  মব সহিংসতা  নিহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: