ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ, ২ জনের কারাদণ্ড

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীতে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের দায়ে মোসাম্মত স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান নামে দুজনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন

2026-09-30T13:53:48+00:00
2026-09-30T13:57:26+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ, ২ জনের কারাদণ্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ১:৫৭ পিএম
ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মোটরসাইকেলের দুই আরোহী। ছবি : সংগৃহীত
রাজধানীতে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের দায়ে মোসাম্মত স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান নামে দুজনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন ওই দুই আরোহী। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট তাদের মোটরসাইকেল থামানোর সংকেত দেন। মোটরসাইকেলটি থামানোর পর সার্জেন্ট উল্টো পথে চলাচলের কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।


এ সময় মোটরসাইকেলের দুই আরোহী কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন। এতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে প্রকাশ্যে সড়কে অসদাচরণ ও তাকে হেনস্তা করার অভিযোগে পরবর্তী সময়ে ওই দুজনকে আটক করা হয়।

পরে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র : বাসস

সময়ের আলো/মহু
  বিষয়:   ট্রাফিক পুলিশ  অসদাচরণ  কারাদণ্ড  পূর্বাচল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: