২৬ মার্চ ‘আন্ধার’-এর মুক্তি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অবশেষে চূড়ান্ত হয়েছে রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার মুক্তির তারিখ। আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে আলো ছড়াবে সিনেমাটি। প্রথম

2026-09-30T23:48:05+00:00
2026-10-01T00:05:46+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
২৬ মার্চ ‘আন্ধার’-এর মুক্তি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ১২:০৫ এএম
সংগৃহীত ছবি
অবশেষে চূড়ান্ত হয়েছে রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার মুক্তির তারিখ। আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে আলো ছড়াবে সিনেমাটি। প্রথম টিজার প্রকাশের পর দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি দারুণ আগ্রহ তৈরি করে সিনেমাটি। শুরুতে এটি অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে মুক্তির তারিখ নিয়ে জটিলতা তৈরি হয়।

পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় অক্টোবরে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে যে গুঞ্জন ছিল, সেটিই সত্যি হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় নির্মাতা ও কলাকুশলীরা মুক্তির তারিখ নিয়ে আলোচনা করেন। সেখানে জানানো হয়, কোনো উৎসব বা ঈদ ছাড়াই আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার।

নির্মাতা রায়হান রাফী ভিডিও বার্তায় বলেন, চাইলে অক্টোবরে সিনেমা রিলিজ করতে পারব, ১৬ অক্টোবরেই পারব। সে ক্ষেত্রে হয়তো ভিএফএক্স খারাপ হবে। কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ আন্ধার রিলিজ করব।

অন্যদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী ভিডিও বার্তায় বলেন, আপনার আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন, আর কয়েক দিন সঙ্গে থাকেন।

২২১বি ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ভৌতিক ধাঁচের সিনেমাটিতে অভিনয় করেছেন— সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনোয়ার ও ফারুক রেহানসহ অনেকে। এ ছাড়া পোস্টারের ক্রেডিট অনুযায়ী সিনেমাটির গল্পের সঙ্গে শাকিব চৌধুরী, বসবাবা সুমন ও আদনান আদিব খানের নামও যুক্ত রয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে আগ্রহ তৈরি হয়েছে, মুক্তির পর তা কেমন সাড়া ফেলে এখন সেটিই দেখার বিষয়।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   আন্ধার  মুক্তি  সিনেমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: