পাকিস্তানের কাছে হেরে সোনা জেতার স্বপ্ন শেষ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য ৯ বল হাতে

2026-10-01T09:38:49+00:00
2026-10-01T09:39:05+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
খেলা
পাকিস্তানের কাছে হেরে সোনা জেতার স্বপ্ন শেষ বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ এএম  আপডেট: ০১.১০.২০২৬ ৯:৩৯ এএম
ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে পেরিয়ে গেছে পাকিস্তান।

নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন তাওহীদ হৃদয়। ২৫ বলে তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্কা।

এ ছাড়া সাইফ হাসান ১৭ বলে ১৯, মোসাদ্দেক হোসেন ১৬ বলে ১১ এবং মাহেদী হাসান ৪ বলে অপরাজিত ৮ রান করেন। বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত থেকে আসে ১৯ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে সুফিয়ান মুকিম ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। আরাফাত মিনহাস ২৩ রান দিয়ে নেন ২ উইকেট। সাইম আইয়ুবও ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে একটি উইকেট পান।

জবাবে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৬ রানের মধ্যে অধিনায়ক সাহিবজাদা ফারহানকে হারায় তারা। এরপর ১৬ রানে ফেরেন মাজ সাদাকাত। সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে দলীয় ৩৮ রানে আউট হন। উসমান খানও ১৪ রান করে ফেরায় ৫৩ রানে পাকিস্তানের ৪ উইকেট পড়ে।

তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন হাসান নওয়াজ ও আবদুল সামাদ। পঞ্চম উইকেটে তারা মাত্র ২৪ বলে ৫০ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের কাছে নিয়ে যান। হাসান নওয়াজ ২২ বলে অপরাজিত ২৭ এবং আবদুল সামাদ মাত্র ১৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

বাংলাদেশের হয়ে মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। তবে মুস্তাফিজুর ২ ওভারে ৪১ রান খরচ করেন।

শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এই জয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। বাংলাদেশের অভিযান থেমে গেল সেমিফাইনালেই।

সময়ের আল/টিকে
  বিষয়:   পাকিস্তান  স্বপ্ন  বাংলাদেশ  এশিয়া কাপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: