বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে সুইডিশ দূতাবাসের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশিদের শেনজেন ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। নতুন নির্দেশনা অনুসারে, আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকাস্থ

2026-10-01T16:59:37+00:00
2026-10-01T17:02:47+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে সুইডিশ দূতাবাসের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৫:০২ পিএম
ঢাকাস্থ সুইডেন দূতাবাস। ছবি : সংগৃহীত
বাংলাদেশিদের শেনজেন ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। নতুন নির্দেশনা অনুসারে, আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় আর সিদ্ধান্ত নেবে না। এর পর থেকে শেনজেন ভিসা আবেদনের সব সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নেবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ সুইডেন দূতাবাস।


দূতাবাস আরও জানিয়েছে, তবে এ পরিবর্তনের কারণে ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না। আবেদনকারীদের আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় ভিসার আবেদন জমা দিতে হবে। 

এছাড়া, শেনজেন ভিসাসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সুইডিশ দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   শেনজেন ভিসা  সুইডেন  দূতাবাস  নির্দেশনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: