বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটির প্রথম কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

সুস্থ, শালীন, জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় পর্যায়ের বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং

2026-10-02T18:45:18+00:00
2026-10-02T18:45:18+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
বিবিধ
বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটির প্রথম কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ পিএম 
সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন (বাঁয়ে) ও সভাপতি মোঃ শরীফুল ইসলাম। সংগৃহীত ছবি
সুস্থ, শালীন, জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় পর্যায়ের বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি (বিএনডিএস)’। শুক্রবার (২ অক্টোবর) এক আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির প্রথম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, পরিচালক পর্ষদ এবং প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করা হয়। 

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট বিতার্কিক ও সংগঠক মোঃ শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহনূর কিবরিয়া সুজন।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে রয়েছেন— শরীফ হোসেন, রিফাক আহম্মেদ, গোলাম কিবরিয়া, কাইয়ূম হোসেন, মোঃ ইস্রাফিল, মোঃ শরীফুল ইসলাম, আব্দুল কাইয়ূম (শিপন), আব্দুল কাদির (তারেক) এবং শাহনূর কিবরিয়া (সুজন)।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বিতর্ক কেবল মঞ্চে দাঁড়িয়ে কথা বলা কিংবা কোনো ট্রফি অর্জনের প্রতিযোগিতা নয়; বিতর্ক হলো চিন্তার শৃঙ্খলা, ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর শিক্ষা এবং সত্য অনুসন্ধানের এক নিরন্তর অনুশীলন। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল— দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুক্তির আলো ছড়িয়ে দিয়ে একটি যুক্তিবাদী নতুন প্রজন্ম গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

নবঘোষিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাইয়ুম শিপন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবদুল কাদের তারেক, ডাঃ আবু ইউসুফ আব্দুল্লাহ ও রিয়াজ হোসাইন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান নিশি।

এছাড়া অর্থ সম্পাদক পদে ফারহান শরীফ, ক্লাব বিষয়ক সম্পাদক পদে জাফরিন তাসনীম, দপ্তর সম্পাদক পদে সাবিকুন্নাহার হাফসা, অনুষ্ঠান সম্পাদক পদে মাহিদয়াত মজুমদার জিবা, জনসংযোগ ও মিডিয়া সম্পাদক পদে মুনতাসীর মাহাদী এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো: রিমন দায়িত্ব গ্রহণ করেছেন।


পাশাপাশি সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় ও বিতর্কের বিভিন্ন ধারার সমন্বয়ে একটি শক্তিশালী পরিচালক পর্ষদ ঘোষণা করা হয়। পর্ষদে অর্থ ও অডিট পরিচালক হিসেবে মোঃ কাইয়ূম হোসেন, বিশ্ববিদ্যালয় বিতর্ক পরিচালক হিসেবে মতিউর রহমান সবুজ, আন্তর্জাতিক বিতর্ক পরিচালক হিসেবে আবু হানিফ (জুয়েল), মাদরাসা বিতর্ক পরিচালক হিসেবে হানিফ সিরাজী, মেডিকেল কলেজ বিতর্ক পরিচালক হিসেবে ডাঃ সিফাত সাহেল, স্কুল বিতর্ক পরিচালক হিসেবে আবু বকর সিদ্দিক আকাশ, কর্মশালা পরিচালক হিসেবে আনোয়ারুল আজিম, মিডিয়া পরিচালক হিসেবে বিল্লাল হোসেন রাজু এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিষয়ক পরিচালক হিসেবে টি এম তানজিমুল হক মনোনীত হয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনডিএসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে জানানো হয়, দেশব্যাপী বিতর্কচর্চার সম্প্রসারণ, বিতার্কিক ও বিচারকদের নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতা পরিচালনা এবং বিতর্ক বিষয়ে গবেষণা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি। এছাড়া দেশের সকল বিতর্ক সংগঠনের যৌথ সহযোগিতায় একটি ইতিবাচক ও সুস্থ বিতর্ক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্যক্তির চেয়ে সংগঠন এবং পদের চেয়ে দায়িত্বই হবে আমাদের প্রধান পরিচয়। বিতর্কের মঞ্চে কণ্ঠস্বর জোরালো হলেও যেন ভাষা মার্জিত থাকে এবং যুক্তির তীব্রতার মধ্যেও যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে— এমন একটি পরিবেশ আমরা দেশের বিতর্কাঙ্গনে প্রতিষ্ঠা করতে চাই। 

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিতার্কিক, বিচারক, প্রশিক্ষক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং সোসাইটি  কেন্দ্রীয় কমিটি  সভাপতি  শরীফুল  সম্পাদক  শাহনূর কিবরিয়া 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: