টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

ক্রীড়া ডেস্ক

খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। সেমিফাইনালে বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে নেমে এলেও আজ পুরো ২০ ওভারের

2026-10-03T06:16:31+00:00
2026-10-03T06:16:31+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
খেলা
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে যারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৬ এএম 
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। সেমিফাইনালে বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে নেমে এলেও আজ পুরো ২০ ওভারের ম্যাচই হচ্ছে।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বাংলাদেশের রহস্য স্পিনার আলিস আল ইসলামের। তার জায়গা করে দিতে একাদশে নেই পেসার শরীফুল ইসলাম। ফলে একাদশে বাংলাদেশের একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান।

আগের ম্যাচে ২ ওভারে ৪১ রান দেওয়া মোস্তাফিজের সঙ্গে বোলিং আক্রমণে থাকছেন মেহেদী হাসান, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম ও নাসুম আহমেদ।

এ ছাড়া একাদশে পরিবর্তন এসেছে আরও একটি। মোসাদ্দেক হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলী।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   টস  ফিল্ডিং  বাংলাদেশ  একাদশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: