প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারে মামুনুর রশীদ নামে এক যুবককে প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে কটূক্তি করার অভিযোগে আটক করেছে পুলিশ।শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মৌলভীবাজারের

2026-10-04T14:03:35+00:00
2026-10-04T14:50:58+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম  আপডেট: ০৪.১০.২০২৬ ২:৫০ পিএম
আটককৃত মামুনুর রশীদ। ছবি : সংগৃহীত
মৌলভীবাজারে মামুনুর রশীদ নামে এক যুবককে প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে কটূক্তি করার অভিযোগে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে মামুন টিকটকে বিভিন্ন ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে।


সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন সরকার জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে মামুন নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রধানমন্ত্রী  কটূক্তি  অভিযোগ  যুবক আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: