সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।
রোববার (৪ অক্টোবর) বিসিআইসি-এর জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত ১ অক্টোবর বিসিআইসি-এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন মো. বাবুল মিঞা।
মো. বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন।
তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে কেন্দ্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিআইসিতে যোগদানের পূর্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সময়ের আলো/জেডআই