সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ অভিযান বন্ধ এবং গ্রেফতার ৪ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

2026-10-05T14:21:13+00:00
2026-10-05T14:22:19+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ২:২২ পিএম
সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। ছবি : সংগৃহীত
ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ অভিযান বন্ধ এবং গ্রেফতার ৪ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সোমবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে যান তারা। সেখানে সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, ‘আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, অসহযোগিতা করতে চাই না। কিন্তু আমাদের যে ৪ জন নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে আমরা আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করব।’


তিনি আরও বলেন, ‘বাকি যে দাবিদাওয়াগুলো আছে, সরকার সেগুলো বিবেচনা করে আমাদের নিয়ে বসবে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারও আছে বলে আমার মনে হয় না।’

বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক শাহিন ব্যাপারি বলেন, ‘দেশে গ্যাস নাই, তেল নাই, পানি নাই—সবই কি অটোতে খেয়েছে? তেল-গ্যাস-কারেন্ট কই গেছে? হাসিনার সময় তো এরকম হয় নাই। পানি, গ্যাস, কারেন্ট সব ছিল। জিনিসের দামও কম ছিল। আর এখন সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৪ নেতাকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজন। 

সময়ের আলো/মহু

  বিষয়:   সরকার  আল্টিমেটাম  অটোরিকশাচালক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: