গোপালগ‌ঞ্জে বাসচাপায় দম্পতি নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগ‌ঞ্জে বা‌সচাপায় স্বামী-স্ত্রী নিহত হ‌য়ে‌ছেন। ‌সোমবার(৫ অক্টোবর) দুপুর ১২টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের কা‌শিয়ানী উপ‌জেলার মা‌ঝিগা‌তি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘ‌টে।নিহতরা হলেন-সোলায়মান

2026-10-05T16:34:25+00:00
2026-10-05T16:34:25+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোপালগ‌ঞ্জে বাসচাপায় দম্পতি নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ পিএম 
উপ‌জেলার মা‌ঝিগা‌তি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘ‌টে। ছবি : সময়ের আলো
গোপালগ‌ঞ্জে বা‌সচাপায় স্বামী-স্ত্রী নিহত হ‌য়ে‌ছেন। ‌সোমবার(৫ অক্টোবর) দুপুর ১২টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের কা‌শিয়ানী উপ‌জেলার মা‌ঝিগা‌তি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন-সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম(৬০)। তাদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামে।

কা‌শিয়ানী থানার অ‌ফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইও‌য়ে থানার সার্জেন্ট মো. হাসান জানান, স্বামী-স্ত্রী দুজ‌নে একটি বা‌সে ঢাকা থে‌কে মা‌ঝিগা‌তি বাসস্ট্যা‌ন্ডে এসে না‌মেন। প‌রে ঢাকা খুলনা মহাসড়ক পার হওয়ার  সময় একটি  বাস তা‌দের‌কে চাপা দি‌য়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থ‌লেই তাঁদের মৃত্যু হয়। 


এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ শে‌ষে মর‌দেহ স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওই দুই কর্মকর্তা। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   গোপালগ‌ঞ্জ  বাসচাপা  দম্পতি  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: