প্রথম দফায় বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪৯তম বিসিএসে প্রথম দফায় বাদ পড়া আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম

2026-10-06T09:31:56+00:00
2026-10-06T09:31:56+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
৪৯তম বিসিএস
প্রথম দফায় বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:৩১ এএম 
৪৯তম বিসিএসে প্রথম দফায় বাদ পড়া আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। ছবি : সংগৃহীত
৪৯তম বিসিএসে প্রথম দফায় বাদ পড়া আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পর সোমবার (৫ অক্টোবর) রাতে দ্বিতীয় দফায় এই নিয়োগ দেওয়া হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে পুলিশ ভেরিফিকেশনের কারণে সুপারিশপ্রাপ্ত অনেককে বাদ দেওয়া হয়েছে অভিযোগ করে আন্দোলনে নামেন কয়েকজন।

প্রথম প্রজ্ঞাপনে বাদ পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মো. জসিম উদ্দীন ফেসবুকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। এক পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রকাশ্যে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘোষণা দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।


পরে ১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাকি ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার জারি করা হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করা হবে না বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৪৯তম বিসিএসে পিএসসি ৬৬৫ জনকে নিয়োগের সুপারিশ করেছিল। এর মধ্যে তিনজন প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ফলে ৬৫৭ জনের নিয়োগ প্রক্রিয়া এগোয়। তাদের মধ্যে প্রথম দফায় ৬১১ জন এবং এবার আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি হলো।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ৪৯তম বিসিএস  বাদ পড়া  নিয়োগ  প্রজ্ঞাপন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: