সাংবাদিক সমিতিসহ অধিকাংশ অরাজনৈতিক সংগঠন গুপ্ত রাজনীতির আখড়া : ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ অধিকাংশ অরাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক সংগঠন গুপ্ত রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন

2026-10-06T13:30:35+00:00
2026-10-06T13:30:35+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
সাংবাদিক সমিতিসহ অধিকাংশ অরাজনৈতিক সংগঠন গুপ্ত রাজনীতির আখড়া : ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৩০ পিএম 
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত
শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ অধিকাংশ অরাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক সংগঠন গুপ্ত রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি এসব সংগঠনকে গুপ্ত রাজনীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ছাত্রদল সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তবে ঘটনার নেপথ্যে জড়িত শিবির নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটিও তারা দেখার অপেক্ষায় রয়েছেন।

তিনি অভিযোগ করেন, প্রকাশ্য রাজনীতিতে দলীয় পদধারীদের বিভিন্ন ক্যাম্পাস সংগঠনে যুক্ত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক পরিচয় আড়াল করছেন। তারা সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সংগঠনকে গুপ্ত রাজনীতির জন্য ব্যবহার করছেন।


এসব সংগঠনের কমিটি গঠন, আর্থিক পৃষ্ঠপোষকতা ও লেনদেনে অস্বচ্ছতার অভিযোগও করেন ছাত্রদল সভাপতি। তার দাবি, অতীতে এসব সংগঠনের শীর্ষ পদে থাকা ব্যক্তিরা পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের স্বার্থে কাজ করেছেন, তা বিশ্লেষণ করলেই বিষয়টি স্পষ্ট হবে।

রাকিব বলেন, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ ক্যাম্পাসের সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সাধারণ শিক্ষার্থী এবং প্রকাশ্য রাজনীতিতে যুক্তদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, গুপ্ত রাজনীতিতে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রশাসনের কাছে তুলে দিতে হবে। নিরপেক্ষতার আড়ালে কোনো সংগঠনকে রাজনৈতিক দলের আন্ডারগ্রাউন্ড ইউনিট হিসেবে ব্যবহার করা হলে আইন ও সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সাংবাদিক সমিতি  অরাজনৈতিক  সংগঠন  গুপ্ত রাজনীতি  আখড়া  ছাত্রদল  সভাপতি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: