শ্রীপুরে বাসচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বাসের চাপায় ফাহমিদুল হক (১৮) নামে মাদরাসাছাত্র নিহত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা

2026-10-06T14:13:47+00:00
2026-10-06T14:15:00+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে বাসচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১৩ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ২:১৫ পিএম
ফাহমিদুল হক। ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে বাসের চাপায় ফাহমিদুল হক (১৮) নামে মাদরাসাছাত্র নিহত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহমিদুল হক উপজেলার পৌর এলাকার  বহেরারচালা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদিস বিভাগের ও কোরআনের হাফেজ ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফাহমিদুল স্কুটি চালিয়ে মহাসড়কের ঢাকাগামী লেনে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত গাড়ি তার স্কুটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্কুটিতে থাকা আরও একজন আহত হয়েছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   শ্রীপুর  মৃত্যু  সড়ক দুর্ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: