দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। সোমবার (৫অক্টোবর) রাতে এ অভিযান চালানো

2026-10-06T15:58:54+00:00
2026-10-06T15:59:55+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৩:৫৯ পিএম
চোরাচালানি পণ্য। ছবি : সময়ের আলো
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। সোমবার (৫অক্টোবর) রাতে এ অভিযান চালানো হয়। এসময় সাড়ে তিন লাখ টাকার চোরাচালানি পণ্যও উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার আরজি পাইপডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান (২২) ও বঙ্গ সোনাহাট এলাকার উত্তর ভরতের ছড়া গ্রামের শাকিল (২৪)।  


অভিযানে ভারতীয় প্যান্ট পিস, ঔষধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। এসব অবৈধ মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, ভূরুঙ্গামারী উপজেলার বাবুরহাট সীমান্ত এলাকা থেকে দুজন মাদক কারবারিকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে বিজিবির টহলরত জোয়ানরা। এ ঘটনায় মঙ্গলবার ভূরুঙ্গামারী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। মামলায় আসামিদের মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

সময়ের আলো/মহ

  বিষয়:   মাদক কারবারি  গ্রেফতার  চোরাচালানি পণ্য  কুড়িগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: