দাম বাড়ল জেট ফুয়েলের, রাত ১২টা থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার

2026-10-07T17:48:33+00:00
2026-10-07T17:48:33+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
দাম বাড়ল জেট ফুয়েলের, রাত ১২টা থেকেই কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম 
ছবি : সংগৃহীত
দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন এ দাম বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ০৭৭০ মার্কিন ডলার।

সে হিসাবে অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। আর আন্তর্জাতিক রুটে প্রতি লিটারে দাম বেড়েছে ০ দশমিক ১১১২ মার্কিন ডলার।


বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ের জেট এ-১-এর আন্তর্জাতিক বাজারমূল্য, প্ল্যাটস রেটের গড় এবং এ সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জেট এ-১-এর মূল্য সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১-এর নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দাম  জেট ফুয়েল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: