তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশের ব্যাংক খাতে গত তিন মাসে খেলাপিসহ শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক

2026-11-23T12:08:47+00:00
2026-11-23T12:08:47+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজনেস
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি : বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ব্যাংক খাতে গত তিন মাসে খেলাপিসহ শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট শ্রণিকৃত ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। মোট খেলাপি ঋণ ৬ লাখ ৯৭ হাজার কোটি টাকা। খেলাপির হার ৩২.১৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুন শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮৫ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে। শুধু গ্রস নয়, নিট শ্রেণিকৃত ঋণের হারও বেড়েছে। জুন শেষে যা ছিল ১৫ দশমিক ২২ শতাংশ, সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৪ টাকাই আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   তিন মাস  খেলাপি ঋণ  বাংলাদেশ ব্যাংক 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: