কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

প্রযুক্তিগত উন্নয়ন ও কোর ব্যাংকিং সিস্টেমের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে পদ্মা ব্যাংক পিএলসি। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য ২৪ নভেম্বর থেকে টানা

2026-11-22T23:58:41+00:00
2026-11-22T23:58:41+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজনেস
কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন চার দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রযুক্তিগত উন্নয়ন ও কোর ব্যাংকিং সিস্টেমের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে পদ্মা ব্যাংক পিএলসি। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য ২৪ নভেম্বর থেকে টানা চার দিন ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় গ্রাহকরা শাখা থেকে শুরু করে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে কোনো ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন না।

ব্যাংকটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২৪ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। নির্ধারিত এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো শাখা, উপ-শাখা কিংবা এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে সেবা পাওয়া যাবে না।

এ ছাড়া চেকের মাধ্যমে অর্থ লেনদেন এবং আন্তঃব্যাংক লেনদেনের বিভিন্ন ব্যবস্থাও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)।

সেবা বন্ধের আওতায় থাকছে ব্যাংকটির সব ধরনের কার্ড ও ডিজিটাল ব্যাংকিং সুবিধা। ফলে এ সময়ে ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পয়েন্ট অব সেল (পিওএস), এটিএম, ই-কমার্স এবং ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং কার্যক্রমের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেডেশন ও আধুনিকায়নের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে নির্ধারিত সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   কোর ব্যাংকিং সিস্টেম  উন্নয়ন  পদ্মা ব্যাংক 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: