ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

সময়ের আলো ডেস্ক

বিজনেস

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব কমাতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের চূড়ান্ত খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ

2026-11-22T16:55:14+00:00
2026-11-22T16:59:34+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজনেস
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৪:৫৯ পিএম
সংগৃহীত ছবি
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব কমাতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের চূড়ান্ত খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার প্রস্তাব রেখা হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


এ ছাড়া পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করা হচ্ছে। ব্যাংক খাতে সুশাসন ফেরানো ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। খসড়াটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ব্যাংক  পরিচালনা পর্ষদ  মন্ত্রী  এমপি 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: