২১ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

চলতি নভেম্বর মাসের প্রথম তিন সপ্তাহে প্রবাসী আয়ের প্রবাহ বেশ ভালো অবস্থানে রয়েছে। মাসের প্রথম ২১ দিনেই দেশে ২৭ হাজার

2026-11-23T00:01:56+00:00
2026-11-23T00:01:56+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজনেস
২১ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২৭ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০১ এএম 
সংগৃহীত ছবি
চলতি নভেম্বর মাসের প্রথম তিন সপ্তাহে প্রবাসী আয়ের প্রবাহ বেশ ভালো অবস্থানে রয়েছে। মাসের প্রথম ২১ দিনেই দেশে ২৭ হাজার ৭৪০ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে মোট ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেশে এসেছে। প্রবাসী আয় আহরণে ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। 

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এ খাতের ব্যাংকগুলো মোট ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় পেয়েছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার এবং বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

ব্যাংকভিত্তিক হিসাবেও শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। আলোচ্য সময়ে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার।

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে নভেম্বরের প্রথম ২১ দিনে আসা এই রেমিট্যান্সের পরিমাণ দেশীয় মুদ্রায় ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ২১ দিন  রেমিট্যান্স 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: