গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা চলছে

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে শুরু হয়েছে নিম্নতম মজুরি বোর্ড ।সোমবার (২৩ নভেম্বর)

2026-11-23T12:34:38+00:00
2026-11-23T12:34:38+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজনেস
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম 
ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে শুরু হয়েছে নিম্নতম মজুরি বোর্ড। ছবি : সংগৃহীত
গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে শুরু হয়েছে নিম্নতম মজুরি বোর্ড । 

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণে লিখিত প্রস্তাব দাখিল করা হবে। এরপর শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।


বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডের এ সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ৯ নভেম্বর শ্রমিক অসন্তোষের মধ্যে ১ নভেম্বর গঠিত মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই অঙ্ক প্রায় ২৫৬ ডলার ৫০ সেন্ট।

শ্রমিকপক্ষের কাছে মালিকদের প্রস্তাব গ্রহণযোগ্য না হলে চলমান শ্রম অসন্তোষ আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গার্মেন্টস শ্রমিক  ন্যূনতম মজুরি  তৃতীয় সভা 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: