‘তিন বছরের মধ্যে সরকারি রাস্তা-ভবন নষ্ট হলে দায় ঠিকাদারের’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা, ভবন বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের তিন বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ঠিকাদারকেই তা মেরামত করে

2026-10-07T21:34:56+00:00
2026-10-07T21:34:56+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
জাতীয়
‘তিন বছরের মধ্যে সরকারি রাস্তা-ভবন নষ্ট হলে দায় ঠিকাদারের’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ পিএম 
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা, ভবন বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের তিন বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ঠিকাদারকেই তা মেরামত করে দিতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্প নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। একনেকের পর্যবেক্ষণ ও শর্ত যুক্ত করার পর এসব প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

জোনায়েদ সাকি বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থাকবে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

তিনি বলেন, যেকোনো অবকাঠামো বা রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে স্থায়িত্ব ও গুণগত মানকে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। নির্মাণের তিন বছরের মধ্যে গুণগত মান ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে তা মেরামত করে দিতে হবে। এ জন্য প্রয়োজনীয় নিয়ম ও গ্যারান্টি ক্লজ যুক্ত করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের প্রকল্প নিয়েও একনেক সভায় পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নতুন এলাকায় সড়ক ও ড্রেনেজের পাশাপাশি স্যুয়ারেজ লাইনও নির্মাণ করা হবে। তবে ওই স্যুয়ারেজ ব্যবস্থা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের (এসটিপি) সঙ্গে যুক্ত না হলে অপরিশোধিত বর্জ্য আবারও নদীতে যাওয়ার ঝুঁকি থাকবে।


এ কারণে দুই বছরের মধ্যে এসটিপি সংযোজন ও সংযোগকারী লাইন নির্মাণের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এসটিপি ও সংযোগব্যবস্থার সঙ্গে সমন্বয় করেই প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে।

রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনের প্রকল্পও একনেক সভায় অনুমোদন পেয়েছে।

জোনায়েদ সাকি বলেন, রংপুর সিটি করপোরেশনের আওতায় নতুন কিছু এলাকা যুক্ত হয়েছে। এসব এলাকায় প্রয়োজনীয় সড়ক, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামো এখনও গড়ে ওঠেনি। সেসব অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছে।

তবে রংপুর সিটি করপোরেশনসহ পুরো জেলার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলমান থাকায় নতুন প্রকল্পগুলো যেন ভবিষ্যৎ মাস্টারপ্ল্যানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে শর্ত দেওয়া হয়েছে।

তিনি বলেন, মাস্টারপ্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখেই রংপুরের এসব অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সরকার  রাস্তা  ভবন  ঠিকাদার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: