পূজার ছুটি কারা পাবেন, কারা থাকবেন ছুটির বাইরে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ২০ থেকে ২২ অক্টোবর

2026-10-08T13:13:31+00:00
2026-10-08T13:13:31+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
পূজার ছুটি কারা পাবেন, কারা থাকবেন ছুটির বাইরে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:১৩ পিএম 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি হবে। 

তবে এই ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।

যারা ছুটির আওতায় থাকবেন না 

১. জরুরি পরিষেবার কর্মীরা : বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন।

২. হাসপাতাল ও জরুরি সেবার কর্মীরা : হাসপাতাল এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি প্রযোজ্য হবে না।

৩. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা : চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক-কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

৪. জরুরি কাজের সঙ্গে যুক্ত অফিস : জরুরি দায়িত্ব পালনকারী অফিসগুলো প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।


৫. ব্যাংক ও আদালত : ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট।

৬. শিল্প-কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠান : বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

কীভাবে হলো টানা পাঁচ দিনের ছুটি?

২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার আগে কর্মদিবস ছিল। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে।

তবে এই ছুটির ব্যবস্থা করতে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   পূজা  ছুটি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: