দেবীগঞ্জে স্বামীর দাফন শেষ হতেই স্ত্রী না ফেরার দেশে

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বার্ধক্যজনিত কারণে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে দাফন সম্পন্ন হওয়ার মাত্র ৩ ঘণ্টার মাথায় প্রাণ হারিয়েছেন তার

2026-10-08T22:53:07+00:00
2026-10-08T22:53:07+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দেবীগঞ্জে স্বামীর দাফন শেষ হতেই স্ত্রী না ফেরার দেশে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:৫৩ পিএম 
স্বামীর দাফন শেষ হতেই স্ত্রী না ফেরার দেশে। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের দেবীগঞ্জে বার্ধক্যজনিত কারণে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে দাফন সম্পন্ন হওয়ার মাত্র ৩ ঘণ্টার মাথায় প্রাণ হারিয়েছেন তার বৃদ্ধা স্ত্রী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শান্তিনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন ওমর আলী (৮০) বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

স্বামীর দাফন শেষ করে স্বজনরা বাড়িতে ফেরার পরপরই শোকে কাতর হয়ে পড়েন স্ত্রী হরতন বেগম (৭৮)। প্রিয়তম স্বামীর বিচ্ছেদ সইতে না পেরে একপর্যায়ে তিনি মূর্ছা যান এবং দুপুর ১টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। একই দিনে স্বামী-স্ত্রীর জানাজা ও দাফনের ঘটনায় পুরো এলাকায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে বলেন, স্বামীর প্রতি স্ত্রীর এমন অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদের এলাকায় আগে কখনো দেখা যায়নি। একই দিনে স্বামী-স্ত্রী
দুজনেরই দাফন হবে— এটি ভাবতে আমাদের কষ্ট হচ্ছে। তারা অত্যন্ত সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন।


দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী বলেন, মারা যাওয়া দুজন সম্পর্কে আমার আপন চাচা ও চাচি। ওমর আলী চাচা দীর্ঘ ২৫ বছর স্থানীয় মসজিদে আজান দিয়েছেন। তারা অত্যন্ত সহজ-সরল ও আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমি অসুস্থ অবস্থায় ঢাকায় থাকায় তাদের শেষ দেখা দেখতে পারলাম না। তাদের মৃত্যুতে পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

একই দিনে এই দম্পতির চিরবিদায় এলাকাবাসীকে শোকস্তব্ধ করার পাশাপাশি মায়ার বন্ধনের এক অনন্য উদাহরণ হিসেবে মানুষের মনে গেঁথে থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পঞ্চগড়  দেবীগঞ্জ  স্বামীর দাফন  স্ত্রী  না ফেরার দেশে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: