প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:২৫ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীতসৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।’
বাংলাদেশ এ সংকটে সৌদি আরবের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে হুথিদের এই হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।
সময়ের আলো/আতা