ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়েও কথা বলার সুযোগ ছিল না : রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না।’শনিবার (১০

2026-10-10T13:51:35+00:00
2026-10-10T13:52:43+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
রাজনীতি
ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়েও কথা বলার সুযোগ ছিল না : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১:৫১ পিএম  আপডেট: ১০.১০.২০২৬ ১:৫২ পিএম
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদের ব্যাপ্তি এতটা বিস্তৃত ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ ছিল না।’

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন–জেডআরএফের আইডিয়া ফেস্ট ২০২৫ ফাইনাল পর্বের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদী শাসনামলে যখন মতপ্রকাশের স্বাধীনতা কঠিন ছিল, বিশ্ববিদ্যালয়গুলো যখন কর্তৃত্ববাদী শাসনের চাপে ছিল, তখনো শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।’


তিনি বলেন, ‘আইডিয়া ফেস্ট-২০২৫ এর মাধ্যমে তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর যে প্রয়াস নেওয়া হয়েছে, তা ভবিষ্যতে আরও সম্ভাবনার দ্বার খুলে দেবে।’

তরুণদের প্রশ্ন করার প্রবণতা, নতুন কিছু জানার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকটের সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে বলেও জানান রুহুল কবির রিজভী। 

সময়ের আলো/মহু
  বিষয়:   ফ্যাসিবাদ  বিশ্ববিদ্যালয়  কথা বলার স্বাধীনতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: