ডেঙ্গু ঠেকাতে ৭৫ ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডেঙ্গুর ঝুঁকি কমাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। তিন মাসব্যাপী এ

2026-10-10T18:37:28+00:00
2026-10-10T18:37:28+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
জাতীয়
ডেঙ্গু ঠেকাতে ৭৫ ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম 
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ছবি : সংগৃহীত
ডেঙ্গুর ঝুঁকি কমাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় নগরবাসীকে সম্পৃক্ত করে পরিচ্ছন্ন ঢাকা গড়ার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সপ্তাহে অন্তত এক দিন নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে এবং প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলে ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না।


তিনি বলেন, সরকারের নির্দেশনায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। তিন মাসের কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে নগরীর রাস্তাঘাট ও বাড়ির আঙিনা পরিচ্ছন্ন থাকবে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমবে।

প্রশাসক আরও বলেন, সিটি করপোরেশনের কর্মীদের পাশাপাশি এ কর্মসূচি সফল করতে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। এ জন্য স্কুল, কলেজ, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দিয়ে মো. আবদুস সালাম বলেন, বৃষ্টির পর বিভিন্ন স্থানে পানি জমে থাকে। তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ব্যক্তিগতভাবে জমে থাকা পানি অপসারণ সম্ভব না হলে সিটি করপোরেশনকে জানাতে হবে। করপোরেশনের পক্ষ থেকে তা অপসারণ করা হবে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ডেঙ্গু  ৭৫ ওয়ার্ড  ডিএসসিসি  বিশেষ অভিযান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: