সব জাতিগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে চেয়েছিলেন জিয়াউর রহমান : সাচিং প্রু জেরী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শের মাধ্যমে দেশের সব জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য

2026-10-10T19:49:35+00:00
2026-10-10T19:49:35+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
জাতীয়
সব জাতিগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে চেয়েছিলেন জিয়াউর রহমান : সাচিং প্রু জেরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম 
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। ছবি : সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শের মাধ্যমে দেশের সব জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী ও বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল, দেশের সব অঞ্চলের জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার উদ্যোগের কথা তুলে ধরে সাচিং প্রু জেরী বলেন, ‘রেইনবো নেশন’ ধারণার তাৎপর্য উপলব্ধি করে সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। এ সময় পার্বত্য ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদের উত্থাপিত দাবির বিষয়ে মন্ত্রী বলেন, তাদের সমস্যাগুলো সম্পর্কে সরকার সচেতন। প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি দফতর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে।

সভায় সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিরা শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ, জীবনযাত্রার উন্নয়ন ও ভূমিসংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন এবং সরকারের সঙ্গে এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দল ও সমতলের নৃগোষ্ঠী সংগঠনের সভাপতি মৃগেন হাগিদক। বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ অন্য নেতারা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   জাতিগোষ্ঠী  মূলধারা  সম্পৃক্ত  জিয়াউর রহমান  সাচিং প্রু জেরী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: