অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় চুরি, ১৫ ভরি স্বর্ণালংকার লুট

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১৫ ভরি

2026-10-12T18:18:26+00:00
2026-10-12T18:21:20+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় চুরি, ১৫ ভরি স্বর্ণালংকার লুট
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৬:২১ পিএম
১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া এলাকায় অবসরপ্রাপ্ত এএসআই বেলাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। 

বেলাল হোসেন জানান, তিনি ও তার স্ত্রী ছেলের বাসায় বেড়াতে ঢাকায় গিয়েছিলেন। এ সময় বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।


সোমবার সকালে বেলাল হোসেন ও তার স্ত্রী বাড়িতে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   চুরি  ঠাকুরগাঁও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: