ঘুস ছাড়া মিলছে না গর্ভকালীন সেবা কার্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিবার পরিকল্পনা শাখায় গর্ভকালীন সেবা কার্ড প্রদানের নামে প্রতি জনের কাছ থেকে

2026-10-13T05:00:41+00:00
2026-10-13T05:00:41+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঘুস ছাড়া মিলছে না গর্ভকালীন সেবা কার্ড
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:০০ এএম 
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ছবি : সংগৃহীত
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিবার পরিকল্পনা শাখায় গর্ভকালীন সেবা কার্ড প্রদানের নামে প্রতি জনের কাছ থেকে ২০০ টাকা করে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দফতরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত নূরুল হুদার বিরুদ্ধে। সম্প্রতি হাসপাতালের পরিবার পরিকল্পনা শাখা অফিসে এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। 

এ বিষয়ে ওই শাখায় কর্মরত মেডিকেল অফিসার ডা. মাহবুব রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হয়। আলাপকালে এই কর্মকর্তা বলেন, আমি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি। আদমদীঘিতে সপ্তাহে একদিন মঙ্গলবারে যাই। আমার অফিস স্টাফকে সেবা কার্ড প্রদানে অনুমতি দিয়েছি। কিন্তু তিনি প্রতি জনের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন— এ ব্যাপারে আমার কিছু জানা নাই। ঘটনা সত্য হলে অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন মেডিকেল অফিসার ডা. মাহবুব রহমান। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বি বলেন, আদমদীঘি হাসপাতাল হলেও পরিবার পরিকল্পনা শাখা আমার তত্ত্বাবধানের বাইরে। তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। 

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা শাখায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী নূরুল হুদা গর্ভকালীন সেবা গ্রহণকারীদের কাছ থেকে ২০০ টাকা করে গ্রহণ করেন। তিনি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী। ওই বিভাগের মেডিকেল অফিসার ছাড়া কীভাবে একজন তৃতীয় শ্রেণির কর্মচারী সেবা কার্ডে সিল-সহি প্রদান করেন এ নিয়ে ঘটনাস্থলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। এমনকি তার ব্যবহৃত সিলে লক্ষ্য করা যায়, তিনি পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে অতিরিক্ত পদে দায়িত্ব পালন করছেন। তিনি এ সময় বহিরাগত বায়োফার্মার প্রতিনিধি রাজু আহম্মেদকে দিয়ে কার্ড লিখিয়ে নেন।

এ ব্যাপারে কার্ড গ্রহণ করতে আসা লুৎফুন নেছা জানান, কার্ড নেওয়ার সময় এর আগে কখনো টাকা গ্রহণ করা না হলেও এখন টাকা ছাড়া কার্ড দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, তিনি এই টাকা নেওয়ার কথা বাইরের কেউ যেন জানতে না পারে সেটাও বলে দিচ্ছেন। 

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ঘুস  গর্ভকালীন সেবা কার্ড  গর্ভকালীন সেবা  কার্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: