অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, মোড়কজাত ও নিবন্ধন সনদ না থাকায় 'রুচি আইসক্রিম' নামে একটি ফ্যাক্টরিকে ২০ হাজার

2026-10-13T20:50:59+00:00
2026-10-13T21:03:39+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৫০ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ৯:০৩ পিএম
প্রতীকী ছবি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, মোড়কজাত ও নিবন্ধন সনদ না থাকায় 'রুচি আইসক্রিম' নামে একটি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের এনডব্লিউ বাজার এলাকায় স্থানীয় আবুল হোসেনের মালিকানাধীন রুচি আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশালের পরিদর্শক মো. তাহসিন আলম। এ সময় নেছারাবাদ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই কারখানাটিতে আইসক্রিম তৈরি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। পরে অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন এবং জব্দ করা আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করেন। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহের আগে কারখানা চালু না করার বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ বলেন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মুচলেকার মাধ্যমে কারখানা বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   পিরোজপুর  নেছারাবাদ  উপজেলা  অস্বাস্থ্যকর পরিবেশ  আইসক্রিম  উৎপাদন  মোড়কজাত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: