গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিলল পচা ফল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলিস্তানে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা

2026-10-20T02:03:09+00:00
2026-10-20T02:07:27+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
গুলিস্তানে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক, ভেতরে মিলল পচা ফল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:০৩ এএম  আপডেট: ২০.১০.২০২৬ ২:০৭ এএম
বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি পরীক্ষা করে ভেতরে পুরোনো কাপড়চোপড় ও পচা ফল পান। বস্তুটির মধ্যে কোনো বিস্ফোরক ছিল না।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ।

পুলিশ কর্মকর্তা জানান, রাত সাড়ে ১১টার দিকে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি সেখানে পৌঁছান বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।


তিনি বলেন, বস্তুটি এমনভাবে তৈরি করে রাখা হয়েছিল, যাতে দেখতে বোমার মতো মনে হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেটি খুলে পরীক্ষা করেন। এ সময় ভেতরে পুরোনো কাপড়চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায়। তবে কোনো বিস্ফোরক জাতীয় পদার্থ পাওয়া যায়নি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গুলিস্তান  বোমাসদৃশ বস্তু  আতঙ্ক  পচা ফল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: