মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা

ক্রীড়া ডেস্ক

খেলা

সান্তোসের জার্সিতে নেইমার, ফিলিপে কুতিনহো ও গ্যাবিগোল—এক ছবিতে ব্রাজিলের পরিচিত কয়েকজন ফুটবলার। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিওনেল মেসি ও

2026-10-20T20:34:30+00:00
2026-10-20T20:34:30+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
খেলা
মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
সান্তোসের জার্সিতে নেইমার, ফিলিপে কুতিনহো ও গ্যাবিগোল—এক ছবিতে ব্রাজিলের পরিচিত কয়েকজন ফুটবলার। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিওনেল মেসি ও ডেভিড বেকহ্যামকে ট্যাগ করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ব্রাজিলের ইন্টার মায়ামি’।

ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের জয়ের পর ছবিটি পোস্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেখানে তার সঙ্গে দেখা গেছে রদিনেই, ফিলিপে কুতিনহো, এভারটন সেবোলিনহা, গ্যাবিগোল ও গ্যাব্রিয়েল বনতেম্পোকে। এক ছবিতে এত তারকার উপস্থিতি থেকেই ইন্টার মায়ামির সঙ্গে সান্তোসের তুলনা করে রসিকতা করেছেন নেইমার।


যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম। ক্লাবটিতে খেলছেন নেইমারের সাবেক বার্সেলোনা ও পিএসজি সতীর্থ মেসি। রয়েছেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পালের মতো তারকারাও। তারকাবহুল এই দলটির প্রসঙ্গ টেনেই সান্তোসের সতীর্থদের নিয়ে মজা করেছেন নেইমার।

ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে গোল করেন কুতিনহো। ক্লাবটির জার্সিতে এটিই তার প্রথম গোল। সতীর্থের পারফরম্যান্সে মুগ্ধ নেইমার পরে আরেকটি পোস্টে তাকে প্রশংসায় ভাসান। লেখেন, ‘ফুটবলের তোমাকে প্রয়োজন, জাদুকর!’

সময়ের আলো/টিকে
  বিষয়:   মেসি-বেকহ্যাম  ট্যাগ  নেইমারের রসিকতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: