তিনটি খাসি ও অর্থ নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩টি

2026-10-21T18:00:46+00:00
2026-10-21T18:00:46+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
তিনটি খাসি ও অর্থ নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:০০ পিএম 
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী। ছবি : সংগৃহীত
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩টি খাসি নেওয়ার অভিযোগ ওঠায় রমিজ উদ্দিন লন্ডনীকে উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

মঙ্গলবার (২০ অক্টোবর)দিবাগত রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এবং অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বিধায় রমিজ উদ্দিনকে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনের জন্য উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯অক্টেবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপি নেতা মোসলেম মোল্লা। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন,উপজেলার ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী তার কাছ থেকে এক লাখ টাকা নেন। এছাড়াও তাকে তিনটি খাসি দেন। এ সংক্রান্ত প্রমাণ তার কাছে আছে বলেও অভিযোগে উল্লেখ করেন মোসলেম মোল্লা।

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে ভুক্তভোগী বিএনপি নেতা মোসলেম মোল্লাকে বলতে শোনা যায়, বড়ো ভাই কমিটির জন্য যে ৮০ হাজার এবং ২০ হাজার- মোট ১ লাখ টাকা নিয়েছেন। টাকাটা দিয়ে দিয়েন। অপর পাশ থেকে রমিজ উদ্দিন বলেন, দেখা করিও। কমিটিতে নাম থাকবে, সমস্যা কী? ভুক্তভোগী মোসলেম মোল্লা বলেন, আমিতো দেশের বাহিরে চলে যাব। আমার টাকা দিয়ে দেন। অপর পাশ থেকে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, ঠিক আছে, যাওয়ার আগে দেখা করে যাইয়েন। এছাড়াও দুই জনের মধ্যে আরো কিছু কথোপকথন রয়েছে।

এর আগে, ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করায় রমিজ উদ্দিন লন্ডনীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ক্ষমা চেয়ে আবেদন এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক পদে নতুন দায়িত্ব পাওয়া আব্দুল অদুদ মুন্সি বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে আরও শক্তিশালী করাই হবে আমার প্রধান লক্ষ্য।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বিএনপির আহ্বায়ক  দাউদকান্দি  কুমিল্লা  রমিজ উদ্দিন লন্ডনী  তিনটি খাসি  তিনটি খাসি ও অর্থ নেওয়ার অভিযোগ  বিএনপি নেতাকে অব্যাহতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: