প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম
ছবি : সংগৃহীতরাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন।
রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে তিনি সেখানে যান। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং তা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, হঠাৎ অসুস্থ হয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয় বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শামীম আহমেদ জানিয়েছিলেন।
তিনি বলেন, “ভূমিমন্ত্রী রক্তশূন্যতায় ভুগছেন। তিনি হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।”
সময়ের আলো/টিকে