প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:০১ এএম
দীর্ঘ বিরতির পর কর্মব্যস্ত হয়ে উঠছে সরকারি-বেসরকারি অফিস। ছবি : সংগৃহীতটানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ বিরতির পর শুরু হচ্ছে নিয়মিত কার্যক্রম।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে গত ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সময়ে বন্ধ ছিল ব্যাংক ও আদালতের নিয়মিত কার্যক্রম।
শনিবার ছিল ছুটির শেষ দিন। দীর্ঘ ছুটি শেষে আজ থেকে আবারও স্বাভাবিক কর্মসূচিতে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সময়ের আলো/এমকে