ঠাকুরগাঁও ১ আসনে উপনির্বাচন : মাঠে ২১ প্লাটুন বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা

2026-10-26T19:01:12+00:00
2026-10-26T19:01:12+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁও ১ আসনে উপনির্বাচন : মাঠে ২১ প্লাটুন বিজিবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম 
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এই আসনের তিনটি উপজেলা, ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার থেকে নির্বাচনি এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্বপ্রাপ্ত এলাকায় তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া। 

তিনি বলেন, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও ১ শূন্য আসনের উপনির্বাচনে তিনটি উপজেলায় বাইশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চারশতাধিক বিজিবির সদস্য নিয়োজিত থাকবে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিজিবির কে ৯ ডগ ইউনিট নির্বাচন উপলক্ষে দায়িত্ব করবে।

তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই উদ্দেশ্যে কাজ করবে বিজিবি। একই সাথে সব প্রার্থী যেন লেভেন প্লেয়িং ফিল্ড পায় এবং তাদের নির্বাচনি প্রচার প্রচারণা চালাতে পারে তার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। নির্বাচন কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান, সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও ১ আসনের উপর নির্বাচন আগামী ২৯ অক্টোবর। আসনটিতে মোট বিএনপি জামায়াতে ইসলামীসহ পাঁচজন প্রার্থী প্রতিযোগিতা করছেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঠাকুরগাঁও-১  উপনির্বাচন  অবাধ  সুষ্ঠু  নিরপেক্ষ  শান্তিপূর্ণ  নির্বাচনি  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: