বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন, নিঃস্ব উদ্যোক্তা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে এক ক্ষুদ্র উদ্যোক্তার পুকুরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে

2026-10-26T19:40:51+00:00
2026-10-26T19:40:51+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন, নিঃস্ব উদ্যোক্তা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৪০ পিএম 
বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন, নিঃস্ব উদ্যোক্তা। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের রায়পুরে এক ক্ষুদ্র উদ্যোক্তার পুকুরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে দুর্বৃত্তদের এমন অমানবিক কর্মকাণ্ডে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা উদ্যোক্তা মো. দুলাল হোসেন।

​সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাইনেগো নতুন বাড়ি (নোয়া বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

​স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে প্রতিবেশী শরীফ ড্রাইভার পুকুরপাড়ে গিয়ে দেখতে পান পানিতে মরা মাছ ভেসে উঠছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে উদ্যোক্তা দুলাল হোসেনকে জানান। খবর পেয়ে দুলাল দ্রুত পুকুরপাড়ে ছুটে যান এবং দেখেন তার চাষ করা মাছগুলো মরে ভেসে রয়েছে। এ সময় পুকুরের পানিতে তীব্র বিষের গন্ধ পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা শত্রুতা বশত বা নেশার ঘোরে পুকুরে বিষ প্রয়োগ করেছে।

​এ ঘটনায় সর্বস্ব হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন মো. দুলাল হোসেন। এই ক্ষুদ্র ব্যবসা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। এমতাবস্থায়, পুনরায় ব্যবসায় ঘুরে দাঁড়াতে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   লক্ষ্মীপুর  রায়পুর  উদ্যোক্তা  পুকুর  পরিকল্পিত  বিষ প্রয়োগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: