প্রাথমিকের ১,৩৫১ বিদ্যালয়ের তথ্য জমার শেষ সময় ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

প্রাথমিক শিক্ষার বেসলাইন জরিপের তথ্য সংগ্রহে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১ হাজার ৩৫১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে

2026-10-27T14:45:02+00:00
2026-10-27T14:45:02+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
প্রাথমিকের ১,৩৫১ বিদ্যালয়ের তথ্য জমার শেষ সময় ৩০ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
প্রাথমিক শিক্ষার বেসলাইন জরিপের তথ্য সংগ্রহে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১ হাজার ৩৫১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এর মধ্যে ৯৩৭টি বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য আইপিইএমআইএস সিস্টেমে এন্ট্রি দিতে হবে। বাকি ৪১৪টি বিদ্যালয়ের তথ্য নির্ধারিত এক্সেল ফরম্যাটে পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এএসপিআর বেসলাইন সার্ভের তথ্য সংগ্রহের জন্য আইপিইএমআইএস সিস্টেমে ‘এএসপিআর বেসলাইন সার্ভে ডেটা কালেকশন ২০২৬’ নামে একটি মডিউল যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে নির্ধারিত বিদ্যালয়গুলোর তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিতে আগে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক বিদ্যালয়ের তথ্য জমা পড়েনি।

অন্যদিকে, ৪১৪টি বিদ্যালয়ের কোড আইপিইএমআইএস সিস্টেমে না থাকায় সেগুলোর তথ্য সংগ্রহের জন্য আলাদা এক্সেল ফরম্যাট দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিদ্যালয়ের তথ্যও অধিদফতরে জমা হয়নি।


এ পরিস্থিতিতে আইপিইএমআইএস মডিউলে তথ্য এন্ট্রি না হওয়া বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের তথ্য নিশ্চিত করার পাশাপাশি ভিন্ন কোডযুক্ত ৪১৪টি বিদ্যালয়ের তথ্য নির্ধারিত এক্সেল শিটে পূরণ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, পূরণ করা এক্সেল ফাইলের সফট কপি আগামী ৩০ অক্টোবরের মধ্যে পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন), প্রাথমিক শিক্ষা অধিদফদরের ই-মেইল ঠিকানা [email protected]এ পাঠাতে হবে। ফাইল কোনোভাবেই পিডিএফ করা যাবে না।

নির্দেশনায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্রাথমিক বিদ্যালয়  তথ্য জমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: