নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা উপলক্ষে এ ছুটি মিলবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের

2026-10-27T11:24:23+00:00
2026-10-27T11:24:23+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
নভেম্বরের শুরুতে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:২৪ এএম 
ছবি : সংগৃহীত
নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা উপলক্ষে এ ছুটি মিলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।

এর আগে ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। ৭ নভেম্বরও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি থাকবে। এরপর রোববার শ্যামাপূজার ছুটি মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।


এই ছুটি কার্যকর হবে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে। একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকবে।

তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা একই সময়ে ছুটি পাবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নভেম্বর  শিক্ষক  শিক্ষার্থী  ছুটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: