পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের পর সেটি

2026-10-25T22:09:17+00:00
2026-10-25T22:09:17+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিক্ষা
পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:০৯ পিএম 
ছবি : সংগৃহীত
২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের পর সেটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইয়ে জ্ঞানের পিরামিডের চারটি স্তর—উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—উল্লেখ থাকলেও কোনো প্রতীক বা আইকন থাকবে না।

রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জ্ঞানের পিরামিডের চারটি স্তরের নাম থাকবে, তবে কোনো আইকন রাখা হবে না। আগামী বছর এভাবেই বইটি প্রকাশ করা হবে। পরের বছর বিষয়গুলো আরও পরিমার্জন করা হবে, যাতে কোনো ভুল তথ্য না থাকে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানোর পরিকল্পনা ছিল। এর মধ্যে প্রায় ২০ লাখ কপি ছাপা শেষে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। তবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এনসিটিবি। একই সঙ্গে মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে পুনরায় সরবরাহের কথাও জানানো হয়।

বইটির ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের সর্বোচ্চ স্তর প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীকের সঙ্গে ছবিটির মিল থাকায় এ নিয়ে বিতর্ক তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল এনসিটিবি।

যেভাবে প্রজ্ঞার প্রতীক হলো দাঁড়িপাল্লা

আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক নিয়ে বিতর্কের সূত্রপাত বুঝতে হলে আগের শিক্ষাবর্ষগুলোর বইয়ের দিকে তাকাতে হয়। ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ইংরেজি শব্দ ‘উইজডম’ (Wisdom)-এর বাংলা অর্থ হিসেবে ‘প্রজ্ঞা’র পরিবর্তে ‘বুদ্ধি’ লেখা হয়েছিল। তখন এর প্রতীক ছিল দাঁড়িপাল্লা।


২০২৬ শিক্ষাবর্ষের বইয়ে ‘বুদ্ধি’র প্রতীক পরিবর্তন করে মস্তিষ্কের ছবি যুক্ত করা হয়। পরে ২০২৭ শিক্ষাবর্ষের বই পরিমার্জনের সময় কমিটি ‘বুদ্ধি’র পরিবর্তে ‘প্রজ্ঞা’ লেখার সুপারিশ করে। তবে প্রতীক হিসেবে মস্তিষ্কের ছবিই রাখার কথা ছিল। কিন্তু পরিমার্জিত বইয়ে ‘প্রজ্ঞা’র প্রতীক হিসেবে আবারও দাঁড়িপাল্লার ছবি যুক্ত করা হয়। এ নিয়েই নতুন করে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত ২০২৭ শিক্ষাবর্ষের বই থেকে সব ধরনের প্রতীক বা আইকন বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পাঠ্যবই  দাঁড়িপাল্লা  ছবি বাদ  সিদ্ধান্ত 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: