প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম
শহিদুল হক বন্না। ছবি : সংগৃহীতকুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা শহিদুল হক বন্নাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে পৌরশহরের কাচারিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শহিদুল হক বন্না নিষিদ্ধ সংগঠন যুবলীগের উপজেলা শাখার সদস্য ও পৌরশহরের মধ্যপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গত ৭ জুন উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের উপর যুবলীগ নেতা শহিদুল হক বন্নাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড করেন। টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করেন। এছাড়া সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। পরে এসব ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় বন্নাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সময়ের আলো/এনএন