আংশিক ফলাফলে এগিয়ে নেতানিয়াহুর জোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আংশিক ফলাফলে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। এখন পর্যন্ত ২১ লাখের বেশি ব্যালট গণনা করা

2026-10-28T11:20:17+00:00
2026-10-28T11:20:17+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আংশিক ফলাফলে এগিয়ে নেতানিয়াহুর জোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আংশিক ফলাফলে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। এখন পর্যন্ত ২১ লাখের বেশি ব্যালট গণনা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে টাইমস অব ইসরায়েলের বলাত দিয়ে জানানো হয়, প্রায় ৪২ শতাংশ ব্যালট বাক্সের গণনা শেষে নেতানিয়াহুর জোট ৫৭টি আসন পেয়েছে। 


অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৭টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলোর আসনসংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে।

এর আগে প্রকাশিত বুথফেরত জরিপে নেতানিয়াহুর জোট ৫১ থেকে ৫২টি এবং আইজেনকোটের জোট ৪৯ থেকে ৫১টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে আংশিক ফলাফলে এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আরও আসন পেতে হবে নেতানিয়াহুর জোটকে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আংশিক ফলাফল  নেতানিয়াহুর জোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: