ফের প্রধানমন্ত্রী হতে পারেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের পার্লামেন্ট 'নেসেট'-এর ২৬তম নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয়ে রাত

2026-10-28T04:28:29+00:00
2026-10-28T04:59:26+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের বুথ ফেরত জরিপ
ফের প্রধানমন্ত্রী হতে পারেন নেতানিয়াহু!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:২৮ এএম  আপডেট: ২৮.১০.২০২৬ ৪:৫৯ এএম
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট 'নেসেট'-এর ২৬তম নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে (যা বাংলাদেশের সময় অনুযায়ী ছিল মঙ্গলবার দিনগত রাত ২টা)। ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরই বিভিন্ন বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

জরিপগুলোর তথ্যানুযায়ী, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫০টি আসন পেতে পারে। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল নেতানিয়াহুর পরিকল্পনা— তার দল সবচেয়ে বেশি আসন পেলে তিনি রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের সুযোগ চাইবেন। আর রাষ্ট্রপতি মত দিলেই তার পুনরায় ক্ষমতায় আসার সুযোগ রয়েছে।

সাধারণত নির্বাচনের আগে ও ভোটের দিন ভোটারদের মতামত এবং পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুথফেরত জরিপ তৈরি করা হয়। এসব জরিপের তথ্য সবসময় শতভাগ মেলে না এবং ভোট গণনার চূড়ান্ত ফলাফলের সাথে ব্যবধানও তৈরি হতে পারে। তবুও বুথফেরত জরিপ থেকে ভোটের সম্ভাব্য সমীকরণ এবং কার ক্ষমতায় আসার সুযোগ বেশি, সে সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়।

বুথফেরত জরিপে কী জানা গেছে?

কান (পাবলিক ব্রডকাস্টার): নেতানিয়াহুর জোট ৫০টি আসন এবং গাদি আইজেনকোটের জোট ৫৩টি আসন পাবে।

চ্যানেল-১২: নেতানিয়াহুর জোট ৫০টি আসন এবং আইজেনকোটের জোট ৫২টি আসন পেতে পারে। তবে একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পাবে।

চ্যানেল-১৩: ব্রডকাস্টার কানের মতোই নেতানিয়াহু জোটকে ৫০টি এবং আইজেনকোট জোটকে ৫৩টি আসন দিয়েছে।

কান, চ্যানেল-১২ এবং চ্যানেল-১৩— তিনটি মাধ্যমের জরিপেই লিকুদ পার্টিকে একক দল হিসেবে সর্বোচ্চ ২৪ থেকে ২৫টি আসন দেওয়া হয়েছে। এ ছাড়া আরব দলগুলো এবার ১৭ থেকে ১৮টি আসন পেতে পারে, যা পরবর্তী সরকার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা চূড়ান্ত হবে কীভাবে?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হয় (যা বাংলাদেশের গত নির্বাচনের আগেও আলোচনায় এসেছিল)। এই পদ্ধতির কারণে ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে ভোট না দিয়ে রাজনৈতিক দলকে ভোট দেন।

ভোটগ্রহণ শেষে কোন দল মোট ভোটের কত শতাংশ পেল তা হিসাব করা হয় এবং সেই অনুপাতে ১২০ আসনের পার্লামেন্টে দলগুলোর জন্য আসন বণ্টন করা হয়। তবে পার্লামেন্টে প্রতিনিধিত্ব পেতে হলে কোনো দলকে অবশ্যই মোট প্রদত্ত ভোটের অন্তত ৩.৫ শতাংশ পেতে হবে।

পিআর পদ্ধতিতে ভোট হওয়ার কারণে ইসরায়েলের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (কমপক্ষে ৬১টি আসন) অর্জন করতে পারেনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সময়ের আলো/আতা
  বিষয়:   ইসরায়েল  পার্লামেন্ট  নেসেট  নির্বাচন  ভোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: