প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ পিএম
ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে আন্তরিক নয় বলে মন্তব্য করেছে ইরান। সোমবার (২৬ অক্টোবর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ মন্তব্য করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
এর আগে তেহরানে ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেন, চার দেশ একসঙ্গে সহযোগিতা করতে পারলে অঞ্চলের অনেক সমস্যার সমাধান সম্ভব বলে বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা মনে করেন।
তিনি বলেন, ‘আমরা যে অঞ্চলে বসবাস করি, তার নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। অর্থাৎ, আঞ্চলিক দেশগুলোর নিজেদের উদ্যোগেই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে এবং যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করতে হবে।’
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে চার দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন প্রতিনিধিরা।
সময়ের আলো/জেডি