নতুন বার্তা মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে হলে ইরানের বেঁধে দেওয়া সব শর্ত অবশ্যই পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির

2026-10-27T22:48:18+00:00
2026-10-27T22:48:18+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নতুন বার্তা মোজতবা খামেনির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পিএম 
মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে হলে ইরানের বেঁধে দেওয়া সব শর্ত অবশ্যই পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। 

মঙ্গলবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাইয়ের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। 

বৈঠকে মহসিন রেজাই দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সংকট নিরসনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। এরপর মোজতবা খামেনি স্পষ্ট করে জানান, যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় ইরানি জনগণের অধিকার ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি তথাকথিত ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর স্বার্থ নিশ্চিত করতে হবে। আর সে জন্য তেহরানের দেওয়া শর্তগুলো মানা অপরিহার্য।

রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনায় সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুদৃঢ় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। 

এ ছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যথাযথভাবে ব্যবস্থাপনা করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেন তিনি।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং উত্তেজনা কমাতে আন্তর্জাতিক নানা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান আঞ্চলিক নিরাপত্তা সুসংহত করতে এবং স্থায়ী সমাধানের পথ খুঁজতে নিজেদের মধ্যে নিবিড় কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   নতুন বার্তা  মোজতবা খামেনি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: