শিক্ষকতায় যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবার বিশ্ববিদ্যালয়ে পড়াতে যাচ্ছেন। সম্প্রতি তিনি পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকার পর চলতি মাসেই সিডনি বিশ্ববিদ্যালয়ে

2026-10-27T22:35:37+00:00
2026-10-27T22:35:37+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষকতায় যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ পিএম 
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবার বিশ্ববিদ্যালয়ে পড়াতে যাচ্ছেন। সম্প্রতি তিনি পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকার পর চলতি মাসেই সিডনি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক ও পরামর্শক (মেন্টর) হিসেবে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তিনি মূলত শিক্ষার্থীদের নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও জনস্বাস্থ্য বিষয়ে ক্লাস নেবেন। 

এটি তার জন্য কোনো পূর্ণকালীন কাজ নয়, তবে তিনি বিভিন্ন স্পেশাল মাস্টারক্লাস ও বক্তৃতার মাধ্যমে তরুণদের দিকনির্দেশনা দেবেন।নতুন এই কাজের সুযোগ পেয়ে জেসিন্ডা আর্ডার্ন বেশ আনন্দিত। 

তিনি জানান, রাজনীতি থেকে অবসর নেওয়ার পর থেকেই তিনি চিন্তা করছিলেন কীভাবে কঠিন পরিস্থিতিতে একজন ভালো নেতা হওয়া যায়। সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এমন একজন অভিজ্ঞ নেতার কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়ে ভীষণ উৎসাহিত।


উল্লেখ্য, ২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস তৈরি করেছিলেন জেসিন্ডা। ক্ষমতায় থাকার সময় দেশটির ভয়াবহ সন্ত্রাসী হামলা, আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং করোনা মহামারি খুব দক্ষতার সঙ্গে সামলে নিয়েছিলেন তিনি। ২০২৩ সালে রাজনীতি থেকে অবসর নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও তিনি গবেষণা করেন। বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতেই বসবাস করছেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   শিক্ষকতা  নিউজিল্যান্ড  সাবেক প্রধানমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: