প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:০৬ এএম
ছবি : সংগৃহীত ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে রেকর্ড ৭৭.৭ শতাংশ ভোট পড়েছে। ১৯৯৯ সালের পর দেশটির সংসদীয় নির্বাচনে এটিই সবচেয়ে বেশি ভোটার উপস্থিতির ঘটনা।
ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির দেওয়া সর্বশেষ তথ্যেমতে এ খবর জানা গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, এবারের নির্বাচনে মোট প্রায় ৭৩ লাখ ৩০ হাজার যোগ্য ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এর আগের ২০২২ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন ৭০.৬৩ শতাংশ মানুষ। অর্থাৎ, আগের নির্বাচনের চেয়ে এবার ভোটদানের হার প্রায় ৭.১ শতাংশ পয়েন্ট বেড়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের নেসেট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৮.৭ শতাংশ। দীর্ঘ প্রায় ২৭ বছর পর এবারের নির্বাচনে ভোটের হার সেই আগের রেকর্ডের খুব কাছাকাছি গিয়ে পৌঁছাল।
এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ইসরায়েলি পার্লামেন্টের ২৬তম নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সময়ের আলো/আতা