প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২৯ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নিজের সমর্থন তার সম্ভাব্য পরাজয়ের চিত্র বদলে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এসবকিছু ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পরেই, যিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মঙ্গল চান।’
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জোটের অবস্থান নিয়ে আলোচনার মধ্যে ট্রাম্প এ দাবি করলেন।
তবে তার সমর্থনই নির্বাচনী পরিস্থিতি বদলে দিয়েছে— এমন দাবির পক্ষে তিনি কী প্রমাণ দিয়েছেন, তা পোস্টে উল্লেখ নেই।
সময়ের আলো/কেএইচও